Thursday, August 11, 2011

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ১০]যেভাবে এক সার্ভার থেকে অন্য হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করবেন।

কেমন আছেন সবাই।আজ আমি আপনাদেরকে জানবো কিভাবে একটি সার্ভার থেকে নতুন একটি সার্ভারে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি পরিবর্তন করবেন।

আমরা অনেক সময়ে লোকাল হোস্টে Wamp বা Xampp দিয়ে প্রথমে সাইটের কাজ করি পরে তা আমরা অন্য আমাদের হোস্টিং সার্ভারে নিয়ে যাই।তাছাড়া অনেক সময় একটি সার্ভার পরিবর্তন করে নতুন একটি সার্ভারে ওয়েব সাইট ট্রান্সফার করার প্রয়োজন পড়ে।

তাছাড়া আজকাল ওডেস্ক বা ফ্রিল্যান্সার এ এ বিষয়ে অনেক কাজ পাওয়া যায়।তাই আজ আমি আপনাদেরকে জানাবো কিভাবে একটি পুরাতন সার্ভার বা লোকাল হোস্ট সার্ভার থেকে নতুন সার্ভারে ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করতে হয়।তো ভলুন দেখি আসি কিভাবে করবেন

প্রথমেই নিন আপনার ডাটাবেস এর ব্যাকআপ

আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করার সর্বপ্রথম কাজ হলো পুরাতন বা লোকাল হোস্টের ডাটাবেস ডাউনলোড করে ব্যাকআপ নেওয়া।এর জন্য আপনার পুরাতন বা লোকাল হোস্টের PhPMyAdmin এ গিয়ে গিয়ে আপনার যে ডাটাবেসটি রয়েছে সেটাতে প্রবেশ করুন।
এবার উপরের ট্যাব থেকে Export এ ক্লিক করুন।

তাহলে একটি পেজ ওপেন হবে আপনার ডাটাবেস ফাইল ডাউনলোডের জন্য।এবার ওখান থেক নিচের দিকে Save as file এ গিয়ে Go তে ক্লিক করুন।

তাহলে আপনার ডাটাবেস ফাইলটি ডাইনলোড হবে।

তাহলে আমাদের ডাটাবেস এর ব্যাক আপ নেয়ার কাজ শেষ।

এবার ফাইল আপলোডের পালা

এবার আপনার কাজ হবে আপনার পুরাতন সার্ভারের থেকে যেসব ফাইল আছে তার সবগুলো ডাউনলোড করা।যদি আপনি কোন হোস্টিং সার্ভার থেকে ডাউনলোড করতে চান তাহলে FTP সফটওয়্যার ব্যবহার করতে পারেন।এর জন্য আমার মতে Filezila সফটওয়্যারটি সবচেয়ে ভালো।

ডাউনলোড করার পর আপনি তা আপনার নতুন সার্ভারে সব ফাইলগুলো আপলোড করে দিন।আর যদি আপনি লোকাল সার্ভার ব্যবহার করেন তাহলে যেখানে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটাল করেছিলেন সেখান থেকে সব ফাইলগুলো আপলোড করুন।আপলোড এর কাজ তাহলে শেষ।

তাহলে আপনার পুরাতন সার্ভার বা লোকাল হোস্টের কাজ শেষ।এবার কাজ করতে হবে নতুন সার্ভার নিয়ে।

নতুন সার্ভারে ডাটাবেস তৈরি করুন

এবার আপনি যে নতুন সার্ভারে আপনার সব ফাইলগুলো আপলোড করেছেন সেই সার্ভারে নতুন একটি ডাটাবেস তৈরি করতে হবে।এর জন্য আপনি আপনার সি প্যানেল থেকে MySQL Database এ যান

এবার ওখানে গিয়ে Create New Database” এ গিয়ে একটা নাম দিয়ে Create Database এ ক্লিক করুন।

তাহলে আপনার নতুন ডাটাবেসটি তৈরি হবে।
এবার আপনাকে একটি নতুন MySQL User তৈরি করতে হবে।এর জন্য আপনি "Add A New User " গিয়ে নাম ও পাসওয়ার্ড দিয়ে “Create User” বাটনে ক্লিক করুন।

তাহলে নতুন একটি ডাটাবেস ইউজার তৈরি হবে।

এবার পালা আপনার তৈরী কার ডাটাবেসের সাথে আপনার ইউজারকে এড করা।এর জন্য আপনি "Add user To Database" এ গিয়ে user এর স্থলে আপনি যে নতুন ইউজার তৈরি করেছেন সেটি এবং Database এর স্থলে আপনার ডাটাবেসটি সিলেক্ট করে “Add” বাটনে ক্লিক করুন।

এবার আপনার সামনে Manege User Privilege এর পেজ আসবে।এখান থেকে আপনি “All Privileges” তে টিক চিন্হ দিয়ে দিন।

এবার “Make Changes” বাটনে ক্লিক করুন।সবকিছু ঠিক থাকলে আপনি একটি কনফার্মেশন পাবেন

এরই মাধ্যমে আপনি শেষ করলেন আপনার নতুন সার্ভারের জন্য নতুন ডাটাবেস তৈরি করা।

নতুন ডাটাবেস এ পুরাতন ডাটাবেস ইন্সটল করা।

এবার আপনার কাজ হবে আপনি যে নতুন ডাটাবেসটি তৈরি করেছেন সেটাতে আপনার আগে যে ডাটাবেসটা ডাউনলোড করেছেন তা ইন্সটল করা।আর এর জন্য আপনার সি প্যানেলের হোম পেজ এ গিয়ে PhPMyAdmin এ প্রবেশ করুন।

এবার PhPMyAdmin গেলে দেখতে পাবেন যে আপনি নতুন ডাটাবেসটি তৈরি করেছেন সেটা আছে।এবার আপনি ঐ ডাটাবেস এ ক্লিক করে ডাটাবেস এ প্রবেশ করুন।


এবার উপরের ট্যাব থেকে Import ট্যাবে ক্লিক করুন।এবার Location Of The text File এ গিয়ে Brows বাটনে ক্লিক করে আপনি যে পুরানো সার্ভারের ডাটাবেসটি ডাউনলোড করেছিলেন সেটি সিলেক্ট করুন।


অন্য আর কিছুই পরিব্তন করার দরকার নেই।এবার আপনি “Go” বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।ডাটাবেস এর সাইজ অনুসারে কম বা বেশি সময় লাগতে পারে তাই ধৈর্য্য নিয়ে অপেক্ষা করুন
ডাটাবেস ইন্সটল হয়ে গেলে একটি কনফার্মেসগ ম্যাসেজ আসবে।


এমনটি আসলেই মনে করবেন যে আপনার ডাটাবেসটি সফলভাবে নতুন সার্ভারে ইন্সটল হয়েছে।

ডাটাবেস এর টেবিল এ কিছু পরিবর্তন

এইটি সাধারণত যারা লোকাল সার্ভারে মানে কম্পিউটার থেকে নতুন সার্ভারে সাইট মুভ করেছেন তাদের জন্য।কারণ কম্পিউটার আপনি আপনার সাইট এর ইউআরএল এ http://localhost/yoursitename এমনটি ব্যবহার করতেন।কিন্তু নতুন সার্ভারে আপনি নতুন ঠিকানায় আপনার সাইট টিকে নিয়ে যাচ্ছেন।তাই ডাটাবেস এ কিছু পরিব্তন করতে হবে।আর এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন

প্রথমে আপনি আপনার ডাটাবেসের বায়ের দিক থেকে “wp_options” টেবিল এ ক্লিক করুন।


এবার আপনি উপর থেকে “Browse” ট্যাব এ ক্লিক করুন।

এবার আপনি ওখানে দেখবেন “siteurl” নামে একটি কলাম আছে।সেখানে নিচের ছবির অংশে ক্লিক করে আপনার http://localhost/yoursitename নাম এডিট করে নতুন ওয়েবসাইটের নাম দিয়ে দিন


এবার “Go” বাটনে ক্লিক করে তা সেভ করুন।এর পর আপনি চলে যান page 2 তে ।

সেখানে ১টি ভ্যালু আপনাকে পরিবর্তন করতে হবে,
page 2 তে গিয়ে স্ক্রলিং করে নিচের দিকে এসে দেখেন যে “home” নামের একটি অপশন আছে।ওটা ও আগের মত এডিট করুন এবং আপনার নতুন সাইটের নামটি লিখে Go” বাটনে ক্লিক করে তা সেভ করুন।

ব্যাস আপনার ডাটাবেস এর সকল কাজ শেষ।

এবার এডিট করুন আপনার wp-config.php ফাইলটি।

সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হলো আপনার নতুন সার্ভারের আপলোড করা ওয়ার্ডপ্রেসের ফাইল এর মধ্যে wp-config.php ফাইলটিতে এডিট করা।

এর জন্য আপনি আপনার সার্ভারের File Manager বা FTP থেকে wp-config.php ফাইলটি ওপেন করুন।এবার আপনি আপনার ঐ wp-config.php ফাইলে নিচের দিকে এসে দেখেন যে যেখানে ডাটাবেস এর ইনফর্মেশন দেয়া আছে সেখানে আপনি এডিট করে আপনার নতুন ডাটাবেস এর নাম,ডাটাবেস এর ইউজারনেম,ডাটাবেস এর পাসওয়ার্ড গুলো পরিব্তন করে দিন

এবার আপনি ফাইলটি সেভ করে আপলোড করুন।

তাহলেই শেষ হবে আপনার ওয়ার্ডপ্রেস সাইট এক সার্ভার থেকে অন্য সার্ভারে পরিবর্তন করা।

আশা করি আপনারা টিউনটি থেকে উপকৃত হবেন।আপনাদের উপকারে আসলেই আমার টিউন সার্থক হবে।আর যদি কোন সমস্যা হয় তাহলে তা দয়া করে কমেন্টের মাধ্যমে জনাবেন।ধন্যবাদ সবাই।

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৯]ফেবিকন কি?,ফেবিকন ব্যবহারের সুবিধা, কিভাবে তৈরি করবেন এবং যুক্ত করবেন?

সবাইকে আমার সালাম । আশা করি সবাই ভালই আছেন। আমি ভালো আছি । আজ আমি আমার ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব ৯ লিখতে যাচ্ছি ।

আজ আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটে ফেবিকন যুক্ত করতে হয় কিভাবে তা নিয়ে আলোচনা করবো । আপনি যখন কোন ওয়েবসাইট বা ব্লগ ভিজিট করেন , তখন দেখে থাকবেন এড্রেসবারে ওয়েবসাইট বা ব্লগ ডোমেইন নেম এর ঠিক বাম দিকে লোগো বা কোন চিহ্ন থাকে , আর এটাকেই ওয়েব জগত এর ভাষায় ফেবিকন বলে। নিচে আমি একটা সাইট এর ফেবিকন এর চিত্র দিলাম ।

ফেবিকন ব্যবহারের সুবিধা

  • এটা খুবেই সহজে এবং একদম ফ্রীতে করা যায় ।
  • ফেবিকন আপনার সাইট এর বিশেষ বৈশিষ্ট্য বহন ।
  • ফেবিকন ব্যবহার এর ফলে আপনার সাইট কে ভিজিটরা অন্যান্য সাইট থেকে আপনার সাইটের পার্থক্য করতে পারবে এবং সহজে মনে রাখতে পারবে ।
  • ফেবিকন ব্যবহার এর ফলে আপনার সাইট এর প্রফেশনাল লুক আনে ।

কিভাবে তৈরি করবেন?

প্রথমে আপনি ফটোশপ দিয়ে বা বিভিন্ন আইকন মেকার দিয়ে একটি লোগো তৈরি করে নিন [jpg বা png] । এবং এটার সাইজ হবে ১৬*১৬ বা ৩২*৩২ হলে ভাল হয় ।

এবার আপনি এই ওয়েব সাইট থেকে আপনার ব্লগ বা ওয়েব সাইট এর ফেবিকন বানিয়ে নিতে পারবেন । প্রথমে ওয়েব সাইট এ প্রবেশ করুন । তাহলে নিচের ছবিটার মত একটা পেজ আসবে ।

Favicon maker- Create a favicon from any image

Image to create icon from এর নিজে আপনার তৈরি করা লোগো ফাইল টা সিলেক্ট করে দিন এবং Create icon ক্লিক করুন ব্যস কাজ শেষ। দেখুন নিচে FavIcon preview নামে একটা অপশন আসবে , তাতে আপনার ফেবিকন এর ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে , সেখান থেকে ডাউনলোড করে নিন । নিচের ছবিটার মত করে ।

এবার ফেবিকন আপনার সাইটে যুক্ত করুন

এবার ডাউনলোড করে নিন । এবার আপনার ব্লগ বা সাইট এ ফেবিকন ব্যবহার করার পালা । ফেবিকন ডাউনলোড ফাইল টা favicon.ico নামক আপনার সাইটের রুটে আপলোড করুন [উদাহারন http://bdtutorial24.com/favicon.ico ]। এবার সাইটের হেডার পেজ অপেন করে ———ট্যাগের মাঝে নিচের কোড টা টাঈপ করে বসিয়ে দিন । ব্যস কাজ শেষ । এবার কিছুক্ষন অপেক্ষা করুন সর্বোচ্চ ২ দিন সময় লাগে ফেবিকন সেট হতে।

এর পরের পোস্টে আমি এনিমেট ফেবিকন এবং অনলাইনে ফেবিকন তৈরি করা ১০ টুলস শেয়ার করার চেস্টা

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৮] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ভাষা ইন্সটল

সবাইকে আমার সালাম । আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখতেছি । আজ এর পর্ব ৮ লিখতে যাচ্ছি ।

আজ আমি আমাদের ওয়েবসাইটে বাংলা ভাষা কিভাবে ইন্সটল করতে হবে সেই বিষয়ে লিখব । তবে যারা ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইটকে ইংলিশ করতে চান তাদের জন্য এই পোস্ট না। ত কিভাবে করবেন আপনার ব্লগ ওয়ার্ডপ্রেস বাংলায় রুপান্তর তার বর্ননা নিম্নে দেওয়া হল ।

১ম ধাপ

প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস এখান যান এখানে ২টি ফাইল পাবেন তা একটি bn_BD.mo এবং অন্যটি bn_BD.po। থেকে bn_BD.mo ফাইলটি ডাউনলোড করে নিন । এখানে bn_BD.po ফাইলটি ডাউনলোড করে Poedit দিয়ে আপনার পছন্দ মত শব্দ ব্যবহার করতে পারবেন ।

২য় ধাপ:

এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

11 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট আপ  | Techtunes

৩য় ধাপ:

এবার আপনার File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।

21 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট আপ  | Techtunes

৪র্থ ধাপ :

online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।

31 সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট আপ  | Techtunes

৫ম ধাপ :

htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করার পর wp-config ফাইলটি ডাউনলোড করে নিন। এবার এটি যে কোন text editor বা Notepad দিয়ে অপেন করুন এ open করুন ।

৬ষ্ট ধাপ :

এবার define (‘WPLANG’, ”); খুঁজে বের করুন এবং এখানে WPLANG এর পরে (“) চিহ্ন দুটির মাঝে bd_BD লিখুন ।এরকম হবে define (‘WPLANG’, ‘bn_BD’);। এবার ফাইলটি সেভ করে wp-config.php করুন । তারপর wp-config ফাইল্টা মুছে ফেলে আপনার সেভ করা ফাইল টা আপলোড করে দিন ।

৭ম ধাপ

এবার আপনি wp-content বা wp-includes ফোল্ডারের ভেতরে প্রবেশ করুন। এবং তার ভি ভেতরে languages নামে একটি ফোল্ডার তৈরী করুন । তার ভিতর আপনার ডাঊণলোড করা bn_BD.mo ফাইল টা languages ফোল্ডারের ভেতরে আপলোড করুন। ব্যস কাজ শেষ ।

আপনি যদি সম্পুর্ন কাজ টি সঠিক ভাবে করতে পারেন তাহলে নিচের স্কিনশর্ট টার মত দেখাবে ।

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৭] আজকের বিষয় ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগইন সেট-আপ !!

সবাই কে আমার সালাম জানিয়ে আজকের লেখা শুরু করলাম আমি ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে ছিলাম আজ আমি এই ধারাবাহিক টিউটোরিয়াল লিখতে যাচ্ছি আর আজকের বিষয় হল ওয়ার্ডপ্রেস নতুন থীম এবং প্লাগিইন সেট-আপ ত আর দেরি না করে কাজে আসা যাগ

থীম সেট-আপ

নিচে ধাপে ধাপে থীম সেট-আপ করার প্রক্রিয়া বর্ননা করা হল ।

১ম ধাপ:

প্রথম এই আপনি আপনার প্রিয় কোন থীম ডাউনলোড করে নিন । এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

২য় ধাপ:

এবার থীম আপলোড করার পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।

৩য় ধাপ :

online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।

৪র্থ ধাপ :

htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর themes প্রবেশ করুন এবং তাতে আপনার প্রিয় থীম টা আপলোড করে দিন ঠিক যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /themes এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ শেষ এবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

৫ম ধাপ :

আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করার পর এবং ড্যাশবোর্ড এ জান এবং এপেয়ারেন্স মেনু [Appearance menu ] থেকে থীম এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রিয় যে থীম টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা অপশন পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক করুন । ব্যস কাজ শেষ ।

প্লাগইন সেট-আপ

থীম সেট-আপ এর তিন নং ধাপ পযন্ত একই , আগে আপনি যে প্লাগইন ব্যবহার করতে চান তা ডাউনলোড করে নিন এবং তার পর নিচের ধাপ গুলো লক্ষ্য করুন ।

৪র্থ ধাপ :

htdocs নামে ফোল্ডারে প্রবেশ করার পর wp-content প্রবেশ করুন এবং তারপর Plugin প্রবেশ করুন এবং তাতে আপনার প্রয়োজনিয় Plugin টা আপলোড করে দিন ঠিক যে ভাবে সার্ভারে ওয়ার্ডপ্রেস এবং থীম সেট-আপ করছেন । [সহজ ভাবে দেখুন htdocs /wp-content /Plugin এবং থীম টা আপলোড করে দিন ] ব্যস এখানের কাজ এ শেষ এবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

৫ম ধাপ :

আপনার ওয়েবসাইট বা ব্লগ এ প্রবেশ করুন এবং আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করার পর এবং ড্যাশবোর্ড এ জান এবং প্লাগইন মেনু [Plugin menu ] থেকে প্লাগইন এ প্রবেশ করুন । সেখানে আপনি আপনার প্রয়োজনিয় যে প্লাগইন টা আপলোড করেছে তা দেখতে পাবেন । তার নিচে দেখবেন Active নামে একটা অপশন পাবেন । এবার আপনি আপলোড করা থীম টা ব্যবহার করতে চাইলে তাতে ক্লিক করুন । ব্যস কাজ শেষ ।

এবার আপনি আপনার প্রিয় থীম ও প্রয়োজনিয় Plugin ব্যবহার করা শুরু করুন……….

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৬] আজ টপিক ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি (পর্ব ২)

সবাইকে সালাম জানিয়ে আমার আজকের লেখা শুরু করলাম গত কাল আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর মেইন অপশন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর অন্যন্যা মেনু গুলো নিয়ে আলোচনা করবো

ড্যাশবোর্ড পরিচিতি (পর্ব ২) :

আমি এই এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর বিভিন্ন মেনু গুলো নিয়ে আলোচনা করেছি । এই মেনুগুলো দিয়েই আপনি আপনার ব্লগ পরিচালনা করবেন। নিম্নে মেনু গুলো নাম দেয়া ।

  • (১) পোস্ট মেনু
  • (২) মিডিয়া মেনু
  • (৩) লিঙ্ক মেনু
  • (৪) পেজ মেনু
  • (৫) কমেন্ট মেনু
  • (৬) এপেয়ারেন্স মেনু
  • (৭) প্লাগইন মেনু
  • (৮) ইউজার মেনু
  • (৯) টুলস মেনু
  • (১০) সেটিংস মেনু

পোস্ট মেনু

পোস্ট মেনু ড্যাশবোর্ড এর প্রধান মেনু । এর আবার কিছু সাব মেনু আছে , সাবমেনু গুলো হল Posts , Add new , categories , Post tags । আপনি Posts সাবমেনু থেকে ব্লগ এর বিভিন্ন পোস্ট সম্পর্কে জানতে পারবেন ।

Posts ক্লিক করলে আপনি নিউ একটা পেজ পাবেন যাতে Post : পোস্টের নাম , Author: যিনি পোস্ট করেছেন , Categories: পোস্ট ক্যাটাগরি ,Tags: যে যে ট্যাগ ব্যবহার করা হয়েছে , Comments: কত গুলো মন্তব্য হয়েছে , Date: পোস্ট তারিখ।

Add new এ ক্লিক করলে একটা নিউ পেজ আসবে , যাতে আপনি আপনার পোস্টের টাইটেল , পোস্ট কন্টেন্ট , টেগ ইত্যাদি ব্যবহার করে একটি পোস্ট করতে পারবেন ।

Categories তে ক্লিক করলে একটা নিউ পেজ আসবে , যাতে আপনার পোস্ট Categorie থাকবে । আপনি এখান থেকে নতুন Categorie তৈরি , বা কোন Categorie বাদ দিতে পারবেন ।

Post tags থেকে আপনি আপন ব্লগ এ পোস্ট এর টেগ সম্পর্কে জানতে পারবেন । এই খান থেকে আপনি Post tags সম্পাদন , সংশোধন ইত্যাদি করতে পারবেন ।

মিডিয়া মেনু

এ ক্লিক করলে একটা নিউ পেজ আসবে সেখানে আপনি আপনার পোস্ট আপলোড করা ছবি গুলো দেখতে পারবেন । প্রযোজনে এখান থেকে ঈমেজ় গুলো সংযোযন , সম্পাদন , সংশোধন ইত্যাদি করতে পারবেন ।

লিঙ্ক মেনু

লিঙ্ক মেনু দিয়ে আপনি আপনার ব্লগ এ বিভিন্ন লিঙ্ক যুক্ত করতে পারবেন । এর আন্ডারে তিন টা সাবমেনু আছে , যথা Links , Add new , Link Categories । Links , Add new এর মাধ্যমে আপনি নতুন লিঙ্ক সংযোগ , সংশোষন করতে পারবেন । Link Categories মাধ্যমে আপনি লিঙ্ক এর কেটাগরি নির্ধারন , নতুন কেটাগরি তৈরি , কেটাগরি সম্পাদন ইত্যাদি কাজ করা যায় ।

পেজ মেনু

পেজ মেনু ক্লিক করলে আপনি নিউ একটা পেজ পাবেন যাতে যেখানে আপনার কত টা পেজ তা জানতে পারবেন এখান থেকে আপনি নতুন পেজ তৈরি , সম্পাদন , সংষোধন বা মুছে ফেলা যায় ।

কমেন্ট মেনু

কমেন্ট ক্লিক করলে আপনি নিউ একটা পেজ পাবেন যাতে আপনি দেখতে পারবেন আপনার কোন পোস্ট কত কমেন্ট পরলো , কে কোন পোস্ট এ কমেন্ট করলো ইত্যাদি জানতে পারবেন । এখান থেকে আপনি কমেন্ট সম্পাদন , সংষোধন , মুছে ফেলা সহ ইত্যাদি কাজ করতে পারবেন ।

এপেয়ারেন্স মেনু

এপেয়ারেন্স মেনু মাধ্যমে আপনি আপনার ব্লগ এ থীম সেট করতে পারবেন । এপেয়ারেন্স মেনুর আন্ডারে কিছু সাব মেনু থাকে যেমন themes ,Widgets , menus , editor ইত্যাদি । themes সাবমেনু দিয়ে আপনার কোন থীম আছে তা জ়ানতে পারবেন , এখান থেকে আপনি নতুন থীম সেট করতে পারবেন এবং মুছে ফেলতে পারবেন। Widgets , menus , editor সাবমেনু গুলো দিয়ে আপনি আপনার থীম কে customize করতে পারবেন ।

প্লাগইন মেনু

প্লাগইন মেনু মাধ্যমে আপনি আপনার ব্লগ এ প্লাগইন সেট করতে পারবেন । প্লাগইন মেনু আন্ডারে কিছু সাব মেনু থাকে যেমন Plugins , add new , editor ইত্যাদি । Plugins সাবমেনু দিয়ে আপনার কোন Plugin একটিভ আছে তা জ়ানতে পারবেন , এখান থেকে আপনি নতুন Plugin যুক্ত করতে পারবেন এবং মুছে ফেলতে পারবেন । editor সাবমেনু গুলো দিয়ে আপনি আপনার Plugin গুলো কে customize করতে পারবেন ।

ইউজার মেনু

ইউজার মেনু থেকে আপনি আপনার ব্লগ ব্যবহারকারিদের নিয়ন্ত্রন করতে পারবেন । এখানে থেকে আপনার ব্লগ এর ইউজার রা তাদের প্রফাইল দেখতে পারবে । আপনি এখান থেকে যেকোন ইউজার কে মুছে ফেলতে পারবেন এবং যেকোন নতুন ইউজার তৈরি করতে পারবেন ।

টুলস মেনু

টুলস মেনু থেকে একটা গুরত পুর্ন । এই মেনু দিয়ে আপনি আপনার ব্লগ এলিমেন্ট গুলো কে এক্সপোর্ট , ইনপোর্ট করতে পারবেন ।

সেটিংস মেনু

সেটিংস মেনু আপনার ব্লগ এর একটা অন্যতম মেনু , যার আন্ডারে অনেক গুরত্তপুর্ন সাবমেনু আছে । যেমন General , writing , reading , privacy ইত্যাদি । এই সাবমেনু গুলো থেকে আপনি আপনি আপনার ব্লগ এর সেটিং ও প্রাইভেসি ঠিক রাখতে পারবেন ।

আজ এই পযন্ত , পরের লেখায় প্লাগিন ও থীম সেট আপত নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ …………

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল (পর্ব ৫) আজ টপিক ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি (পর্ব ১)

সবাইকে সালাম জানিয়ে আমার আজকের লেখা আরাম্ভ করলাম ঈদের ছুটিতে ঢাকার বাইরে থাকায় এত দিন লেখা হয়নি যাই হোক এখন আমি অনেক ফ্রী , তাই নিয়মিত লেখা চালিয়ে যেতে পারবো বলে আশা করি আমি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে ধারাবাহিক পর্ব লিখতেছি আশা করি আপনারা পাশে থাকলে নিয়মিত চালিয়ে যেতে পারবো আমি এর আগের লেখা লেখে ছিলাম কিভাবে অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন , পর্ব ৪ লেখাটার পরপরেই আমার পর্ব ৫ লেখা টা দিতে হত তবে সময় এর কারনে দিতে পারি নাই এই জন্য আমি অনেক দুঃখিত আসা করি আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করতে পেরেছেন

এবার আজকের লেখার প্রসজ্ঞে আসা যাগ । আমি আজ আপনাদের কাছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড ও এর সাথে থাকা মেনু গুলো নিয়ে আলোচনা করবো। নিমে এদের বিস্তারিত আলোচনা করা হল । আমার এই লেখাটা যারা নতুন পরছেন তারা আগেই এই নিচের লেখা গুলো পরে নিলে ভাল হবে ।

ড্যাশবোর্ড:

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ক্লিক করলে আপনি নিচের ছবিটার ন্যায় একটা পেজ পাপেন । যাতে আপনি আর অনেক কয় টা অপশন পাবেন , যেমন

Right Now অপশন [১]
Quick Press অপশন [২]
Recent Comments অপশন [৩]
Recent Drafts অপশন [৪], ইত্যাদি।

Right Now অপশন [১]:

Right Now অপশন [১] থেকে আপনি জানতে পারবেন কত গুলো পোস্ট হয়েছে , কত গুলো মন্তব্য হয়েছে , কত গুলো মন্তব্য এপ্রুব হয়েছে কত গুলো পেন্ডিং অবস্থায় আছে এছাড়া Right Now অপশন থেকে আপনি পেজ , টেগ ক্যাটাগরি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন । এখান থেকে আপনি পোস্ট , মন্তব্য , পেজ , টেগ ক্যাটাগরি সংযোজন , সম্পাদন , সংকলন ইত্যাদি কাজ করতে পারবেন ।

Quick Press অপশন [২]:

Quick Press অপশন [২] হতে আপনি কোন পোস্ট খূব তারা করতে পারবে । এক কথায় খুব শর্ট কাটে পোস্ট করতে পারবেন । টাইটেল , কন্টেন্ট , টেগ দিয়ে পাবলিশ দিলেই কাজ শেষ , আপনার পোস্ট সহজেই প্রকাশ হয়ে যাবে ।

Recent Comments অপশন [৩]:

Recent Comments অপশন [৩] থেকে আপনি জানতে পারবেন আপনার ব্লগ বা সাইট নতুন কে মন্তব্য করলো । এই অপশন থেকে আপনি মন্তব্য সংযোজন , সম্পাদন , সংকলন ইত্যাদি করতে পারবেন ।

Recent Drafts অপশন [৪]:

Recent Drafts অপশন [৪] থেকে জানতে পারবেন আপনি কত গুলো পোস্ট Draft করেছেন তা জানতে পারবেন। এই অপশন থেকে আপনি Draft করা পোস্ট সংযোজন , সম্পাদন , সংকলন ও প্রকাশ করতে পারবেন ইত্যাদি করতে পারবেন ।

উপরের অপশন গুলোই মেইন অপশন । এসারা আপনি স্কিন অপশন [ছবির উপরে লাল করা ]থেকে আর অনেক নতুন অপশন যোগ করতে পারবেন । যেমন Incoming Links , Plugins , WordPress Blog । এছারা help অপশন [ছবির উপরে লাল করা ] থেকে ড্যাশবোর্ড এর যেকোন সমস্যার সমাধান পাবেন WordPress Forum থেকে ।

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৪] কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন, [FileZilla দিয়ে]

সবাই কে আমার সালাম জানিয়ে আমার ধারাবাহিক লেখা সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল এর ৪ নং টিউটোরিয়াল আজ় শুরু করলামা । আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন । এটা ওয়ার্ডপ্রেস FileZilla Client এর মাধ্যমে করতে পারবেন , তবে কয় একজন আমাকে ফোন করে বল ভাই FileZilla Client বাদে অন্য ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় না , তাদের কাছে নাকি FileZilla Client একটু জটিল লাগে । ত যাই হোক আমি আপনাদের FileZilla Client বাদে কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করা যায় তা নিয়ে চিত্র সহ আলোচনা করবো ।

আপনারা যারা আমার এই লেখা টা নতুন পরছে তারা দোয়া করে আমার আগের লেখা একটু কষ্ট করে পড়ে নিবেন , আগের লেখা টা ণা পড় লে এই লেখাটা বুঝতে কষ্ট হবে । আমার আগে লেখা টা আপনি এখান থেকে পড়তে পারবেন [আগের লেখা টা এখানে পাবেন ] । নিম্নে ধাপে ধাপে বর্ননা করা হোল

১ম ধাপ:

প্রথমে cpanel এ ডুকে নিন।
নতুন সার্ভারে ডাটাবেস তৈরি করুন

এবার আপনি যে নতুন সার্ভারে আপনার সব ফাইলগুলো আপলোড করেছেন সেই সার্ভারে নতুন একটি ডাটাবেস তৈরি করতে হবে।এর জন্য আপনি আপনার সি প্যানেল থেকে MySQL Database এ যান

এবার ওখানে গিয়ে Create New Database” এ গিয়ে একটা নাম দিয়ে Create Database এ ক্লিক করুন।

তাহলে আপনার নতুন ডাটাবেসটি তৈরি হবে।
এবার আপনাকে একটি নতুন MySQL User তৈরি করতে হবে।এর জন্য আপনি "Add A New User " গিয়ে নাম ও পাসওয়ার্ড দিয়ে “Create User” বাটনে ক্লিক করুন।

তাহলে নতুন একটি ডাটাবেস ইউজার তৈরি হবে।

এবার পালা আপনার তৈরী কার ডাটাবেসের সাথে আপনার ইউজারকে এড করা।এর জন্য আপনি "Add user To Database" এ গিয়ে user এর স্থলে আপনি যে নতুন ইউজার তৈরি করেছেন সেটি এবং Database এর স্থলে আপনার ডাটাবেসটি সিলেক্ট করে “Add” বাটনে ক্লিক করুন।

এবার আপনার সামনে Manege User Privilege এর পেজ আসবে।এখান থেকে আপনি “All Privileges” তে টিক চিন্হ দিয়ে দিন।

এবার “Make Changes” বাটনে ক্লিক করুন।সবকিছু ঠিক থাকলে আপনি একটি কনফার্মেশন পাবেন

এরই মাধ্যমে আপনি শেষ করলেন আপনার নতুন সার্ভারের জন্য নতুন ডাটাবেস তৈরি করা।

২য় ধাপ:

প্রথমে এই লিংক থেকে আপনার ওয়ার্ডপ্রেস এর জিপ ফাইল টি ডাউনলোড করে নিন-

ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন

ডাউনলোড হয়ে গেলে জিপ ফাইলটি আনজিপ করুন। আনজিপ হবার পর আপনার আনজিপকৃত ফোল্ডারে প্রবেশ করে ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডারটি সিলেক্ট করে আপলোড করে দিন, সাইটের ঠিক যেখানে আপনি ইন্সটল করতে চান।

উদাহরণঃ আপনি যদি আপনার সাইটে আপলোড করতে চান তাহলে FTP তে প্রবেশ করে - Public_html / www_root /www (হোষ্টিং এর উপর ভিত্তী করে এই ফোল্ডার এর নাম পরিবর্তন হতে পারে) প্রবেশ করুন। তারপর ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে আপলোড করে দিন।

FTP Client হিসেবে আমি ব্যক্তিগত ভাবে FileZilla ব্যবহার করি। আপনি যেকোন FTP Client ব্যবহার করে আপলোড করতে পারেন।

এখন আপনি যদি ব্রাউজ করেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর ইউআরএল হবে – http://www.mydomain.com/wordpress

আর আপনি যদি আপনার আনজিপকৃত ওয়ার্ডপ্রেস ফোল্ডারটির ভেতরে প্রবেশ করে -

ভেতরের ফাইলগুলো Hosting Server এর Root এ আপলোড করে দেন তাহলে আপনার মূল ইউআরএল এ http://www.mydomain.com এ আপলোড হয়ে যাবে।


৩য় ধাপ:



৭ম ধাপ:

আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড গেলে ৯০% কাজ শেষ । এবার শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ কাজ । এবার আপনার ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করুন এবং এন্টার চাপুন ।

৮ম ধাপ:

ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করে এবং এন্টার চাপলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে , তাতে Create a Configuration File এ ক্লিক করুন এবং তার পর আর একটা পেজ় আসবে তাতে Lets go নামের একটা বাটন থাকবে তাতে ক্লিক করুন ।

৯ম ধাপ:

এই ধাপ টাই আসল কাজ । Lets go নামের একটা বাটন এ ক্লিক করলে নিচের ছবির মত একটা ফর্ম আসবে তাতে আপনার MySQL Databases নাম টা দেবেন [উদাহারন b5_6646438_wptutorial24 ] , তারপর আপনার ইউজার নেম দিবেন [উদাহারন b5_6646438 ] , এবার আপনার প্যানেলের পাসওয়ার্ড টা দিবেন [উদাহারন ১২৩৪৫৬৭৮ ] এবং সর্ব শেষ ডাটা হোস্ট নেম দিবেন [উদাহারন sql200.byerhost5.com ] । ফর্ম টা ভাল ভাবে পুরন হলে সাবমিট বাটন এ ক্লিক করুন ।

১০ম ধাপ:

সাবমিট বাটন এ ক্লিক করলে আপনার কাজ শেষ । এবার নিচের পেজ টার মত একটা পেজ় আসবে তাতে আপনার ব্লগ/সাইট এর টাইটেল নেম , আপনা ইউজার নেম , পাস ওয়ার্ড ও ইমেল এড্রেস দিয়ে install wordpress বাটন ক্লিক করুন ।ব্যস কাজ শেষ । এবার আপনার ইউজার ও পাশওয়ার্ড দিয়ে দিয়ে লগইন করুন । ডেমো দেখুন

আমার পরের লেখায় Dashbord ব্যবস্থাপনা ও নতুন থীম কিভাবে সেট করবেন তা নিয়ে আলোচনা করবো ।